Friday, June 7, 2013

হারিয়ে যাওয়া বাতাসের গান

রাত ১০ টা ৫৮।।
             বুকে খানিকটা ব্যথার মত হচ্ছে।হঠাৎ মনে হলো আমাদের জীবনের প্রতিটা জিনিসের জন্য ই যদি আবহ-সঙ্গীত থাকতো!!ব্যথার জন্য মিষ্টি সুরেলা মৃদু ধ্বনি।কাঁসার ঘণ্টা যেমনটা হয়।কষ্টের নানা সুর আছে কিন্তু আনন্দের সুর কেমনটা হতো?!আনন্দের সুরে মিশে থাকবে বুক জুড়ানো শব্দ-ভাণ্ডার নাকি কঠিন বাস্তবতা???বিষাদের সুর অনেকটা একঘেয়ে হবে যেন তা বারং বার কেউ না শুনতে চায়।

       কানের কাছে এখন খোলা সমুদ্রের ডাক শুনতে পাচ্ছি,নিজের একটা সমুদ্দুর থাকলে মন্দ হতো না,পা ডুবিয়ে অনেকক্ষণ বসে থাকা যেতো.....................

Thursday, June 6, 2013

মন খারাপের দিন

সকাল থেকেই গুড়ি গুড়ি  বৃষ্টি হচ্ছে।কাল পরীক্ষা,অথচ জড়বস্তুর মত চুপচাপ শুয়ে শুয়ে বৃষ্টির শব্দ শুনছি।মাঝে মাঝে কাকের ডাকও শুনতে পাচ্ছি।মন খারাপের দিন বোধহয় একেই বলে।আকাশ খুব মেঘলা বলেই হয়তো শচিন দেব বর্মণের ''ঘুম ভুলেছি এই নিঝুম রাতে'' শুনতে ইচ্ছা করছে।